× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চলন্ত ট্রাকের ধাক্কায় প্রান গেল ইঞ্জিন ভ্যান চালকের

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
satkhira

সাতক্ষীরার দেবহাটায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় শিমুল গাজী (২৬) নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে দেবহাটা পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  সকাল ১১ টার দিকে যশোর- ট ১১৩৫৪০ নম্বরের একটি চলন্ত ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে উক্ত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি র‍্যালি যাওয়ার কারনে ট্রাকটি ধীরে চললে পিছন দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ভ্যান চালক শিমুল ঘটনাস্থলে নিহত হয়। পরে উক্ত ট্রাকের ড্রাইভার ও স্থানীয়রা শিমুলকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থলে উপস্থিত দেবহাটা থানার এসআই সেলিম রেজা গাজী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..