সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত; শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
সেখানে ফেস্টুন ও পায়রা উড়িয়ে  কমিউনিটি পুলিশিং ডে’ র উদ্বোধন করেন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পরে আলোচনায় জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ্ আল হাদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগনের সুবিধা ও অসুবিধা দেখভাল করা হচ্ছে । এ ছাড়া তৃনমূল পর্যায়ে অপরাধ প্রবনতা কমানো সহ পুলিশিং কার্যক্রম নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছে কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।