× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পি আই ডি

সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি, যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে, যা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের ওপর আরো গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেয়া যায়, তবে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি। এর ফলে সে নিজ উদ্যোগেই পড়তে পারবে এবং এগিয়ে যাবে।

অনুষ্ঠানে হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু, প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয়না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ও সিলেট বিভাগের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..