× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

শিক্ষার্থী ও আইটি প্রফেশনালদের সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার আগ্রহ তৈরী করতে অনুষ্ঠিত হয়ে গেল সাইবার সিকিউরিটি ও ইথিকেল হ্যাকিং বিষয়ক কর্মশালা।

গত শুক্রবার চট্ট্রগ্রাম শহরের আগ্রবাদ চৌমুহনীস্থ রয়েল কম্পিউটারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাইবার সিকিউরিটি ও ইথিকেল হ্যাকিং বিষয়ক কর্মশালা।

আয়োজকরা জানান বর্তমানে আমরা সবাই মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছি ,নিজেদের অজান্তইে আমরা আমাদের গুরুত্বপূর্ন তথ্য হ্যাকারের হাতে তুলে দিচ্ছি। যার কারনে ফেইসবুক, ইমেইল হ্যাকিং এর মত ঘটনা অহরহ ঘটছে । আমরা যদি এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যতে মারাতœক সাইবার ঝুঁকির সম্মুখিন হতে হবে । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইবার সিকিউরিটি ট্রেইনার সাফ্ফাত আহম্মদ খান ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, ব্যাংকার ও বিভিন্ন প্রতিষ্ঠানে আই টি বিভাগে কর্মরত মোট ৩০ জন অংশগ্রহন করেন । প্রশিক্ষন এর মূল বিষয় ছিল ইন্টারনেট সিকিউরিটি, রেনসামওয়্যার, ফিসিং, ওয়াই-ফাই সিকিউরিটি, মোবাইল ফোন সিকিউরিটি ও ফেসবুক সিকিউরিটি । অনুষ্ঠানটি রয়েল কম্পিউটারের ফেসবুক পেজ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ।

রয়েল কম্পিউটারের অন্যতম উদ্দ্যোগতা জনাব আনোয়ার হোসেন বলেন রয়েল কম্পিউটারে অন্যান্য কোর্সের পাশাপাশি সাইবার সিকিউরিটি কোর্স চালু করা হয়েছে । রেগুলার কোর্সের পাশাপাশি সাইবার সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মশালা আমাদের নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..