× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

যতবার আমার সাইবার যোদ্ধারা দায়িত্ব নিয়েছে, ততবার বিজেপি জয়ী হয়েছে -অমিত শাহ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ এবার কোটি কোটি ফেইসবুক ব্যাবহারকারীদের যোদ্ধার স্বীকৃতি দিলেন অমিত শাহ। আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লিতে এক জনসভায় গিয়ে বললেন যতবার আমার সাইবার যোদ্ধারা বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছে, ততবার বিজেপি জয়ী হয়েছে।

দিল্লী বিধানসভা  নির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। আর এরই মধ্যে আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লীতে বিজেপি জয়ী হবে বলে দাবি করেন। একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এরকম অনেক নির্বাচন এসেছে যেখানে মনে হয়েছে যে এবার জয় পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু যখন যখন আমার সাইবার যোদ্ধারা যুদ্ধের দায়িত্ব নেয়, তখন তখন বিজয় নরেন্দ্র মোদী আর বিজেপির হয়েছে। তার এই বক্তব্য রিতিমত ঝড় তুলেছে ফেইসবুকের সেই সাথে প্রচারনা চালানো জনগনকে বিপুল উৎসাহিত করছে।

আমিত শাহ আজকাল দিল্লী নির্বাচন নিয়ে জোরদার প্রচারে নেমেছেন। জনসভা ছাড়াও উনি রোড শোও করছেন। আর ওনার নিশানায় এবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আর তিনি এবার দিল্লীর শাহিনবাগ ইস্যুতে জোর দিয়ে প্রচারে নেমেছেন।

একদিকে দিল্লীর শাসক দল আম আদমি পার্টি জল আর বিদ্যুৎ বিনামূল্যে করে দেবে বলে প্রচার চালাচ্ছে। আরেকদিকে বিজেপি দিল্লীর অবৈধ কলোনি গুলোকে বৈধ করা কেন্দ্র সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রচার চালাচ্ছে। এছাড়াও নাগরিকতা আইন নিয়ে প্রচার চালানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, দিল্লীর ৭০ টি বিধানসভা আসনের জন্য আগামী ৮ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। আর ১১ ই ফেব্রুয়ারি ভোট গণনা। মনোনয়ন দাখিলের পর সমস্ত প্রার্থী নির্বাচনী প্রচারে নেমেছেন। জায়গায় জায়গায় রোড শো করা হচ্ছে।

কোটি কোটি ফেইসবুক ব্যাবহারকারীদের যোদ্ধার স্বীকৃতি দেয়ার ফল কতটা সুবিধা দেবে তা আগামী ভোটেই বোঝা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..