× Banner
সর্বশেষ
কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন

সাইক্লোন মেকুনুর আঘাতে ইয়েমেনে নিখোঁজ ১৭

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মে, ২০১৮

নিউজ ডেস্কঃ  ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সোকোট্রাকে একটি ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা দিয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতের ১৭ জন নিখোঁজ হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজই আরও পরে ইয়েমেন মূল ভূখণ্ডের সীমান্ত এবং ওমানে এটি আঘাত হানতে পারে। খবর সিএনএনের।  ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানাচ্ছে, বুধবার ঝড়ে দুটি জলযান উল্টে গেছে এবং তিনটি গাড়ি ভেসে গেছে।

সাইক্লোন মেকুনু এখন ইয়েমেনের মূল ভূখণ্ডের সীমানার কাছাকাছি এবং ওমানে আঘাত হানবে। স্থানীয় সময় শুক্রবার ওমানের শহর সালালাহ’য় সাইক্লোনটি আঘাত হানবে বলে জানা গেছে।

ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে।

এদিকে যেসব এলাকায় গড়ে বছরে ১০০ মিলিমিটার বা তার কম বৃষ্টিপাত হয় সেখানে মেকুনুর প্রভাবে ১০০ থেকে ২৫০ মিলিমিটার (প্রায় চার থেকে ১০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ পর্যন্ত উঠতে পারে।

ওমানে মার্কিন দূতাবাস ঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত দুর্গত এলাকা এড়িয়ে চলতে মানুষকে পরামর্শ দিয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে।

তারা জানাচ্ছে, উপকূলবর্তী এলাকা এবং সালালাহ’র আশপাশের মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভারি বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাটসহ দক্ষিণাঞ্চলীয় ওমানে যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..