× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার নবাগত ওসি মাসুক আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
nobigonj, hobigonj

নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবীগঞ্জ থানা কমপ্লেক্সর গোলঘরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মোঃ গোলাম মুর্শেদ, ওসি অপারেশন মোঃ আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এটি.এম সালাম, রাকিল হোসেন, মুরাদ আহমদ, সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ ও এম.এ মুহিত এবং এম মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, মুহিবুর রহমান, মোহাম্মদ আলী লেদু, সলিল বরন দাশ, এটি.এম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম ও তৌহিদ চৌধুরী, অলিউর রহমান, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, ছনি চৌধুরী, ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আলাল মিয়া, স্বপন রবি দাস, হাসান চৌধুরী প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি ডালিম আহমেদের প্রশংসা করে  বলেন, নবীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বর্তমান ওসি মাসুক আলী বলিষ্ট ভ’মিকা গ্রহন করবেন বলে মত প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..