× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে মতবিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
সাংবাদিকদের সাথে এমপি

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  বরিশালের আগৈলঝাড়ায় প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত স্থানীয় সাংবাদিকেদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা উপহার প্রদান করলেন মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা নিয়ে সাংবাদিকদের সাথে মতমিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষ থেকে করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট প্রশাসন ও আওয়ামী লীগের সাথে একত্রে বিশেষ দায়িত্ব পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সাংবাদিকদের জন্য মন্ত্রীর শুভেচ্ছা উপহার (নগদ অর্থ) প্রদান করেন। সাংবাদিকরা মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঈদ শুভেচ্ছা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দর মাধ্যমে তাকে আগাম ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..