× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

সাংবাদিকদের অধিকার অক্ষুন্ন রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

‘ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য। এ আইন সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করবেনা।’ বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার বিকালে রাজধানীর গণগ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক বাংলার ডাক পত্রিকার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র,  শান্তি ও সুশাসন বজায় রাখা আর জঙ্গিবাদ ও সাইবার অপরাধ  দমনের জন্যই আধুনিক ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন অপরাধদমনের জন্য, গণমাধ্যমকে সংকুচিত করার জন্য নয়।’

এসময় বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খালেদা-বিএনপি চক্র বারবার গণতন্ত্র আর সুশাসনের বিরুদ্ধে জঙ্গি-নাশকতার পথ বেছে নিয়েছে, এখনো তারা সেই পথেই মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আর একারণেই রাজনীতি থেকে এদের দূরেই রাখতে হবে। যারা গণতন্ত্র ও সংবিধান মানেনা, মানুষের ওপর আগুনযুদ্ধ চাপায়, রাজনীতিতে তাদের ঠাঁই নেই।’

‘২০১৮ সালের নির্বাচনের পর দেশকে যদি শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হয়, তবে জঙ্গি-রাজাকারের সরকার আসতে দেয়া যাবেনা’, বলেন ইনু।

বাংলার ডাকের প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে এমএ ফারুক প্রিন্স ও জহির উদ্দিন মাহমুদ লিপটন, জাতীয় যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান মাসুদ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..