× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

সাংবাদিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Panchagarh-human-chain.jpg

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন  সাংবাদিকরা।

২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পঞ্চগড় প্রেস ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..