× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

সাংবাদিক পোলেনের নামে মামলার প্রতিবাদ সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের নামে মিথ্যা মামলা দায়ের করায় এক জরুরী প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।

সোমবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্যের সভাপতিত্বে অপর উপদেষ্টা কামারুজ্জামান খান সহ মেহেরপুর ও গাংনীর ৩০ জন স্থানীয়, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের সাংবাদিক সভায় উপস্থিত থেকে করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন। বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফা, ওয়াজেদুল হক, মেহের আমজাদ,মাজেদুল হক মানিক, ফারুক হোসেন, রামিজ আহসান, মীর সউদ আলী চন্দন, জুলফিকার আলী কানন, রাশেদুজ্জামান, আবু আক্তার, ইয়াদুল মোমিন, জিএফ মামুন লাকী, মাহবুবুর রহমান সহ আরও অনেকে। সভায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। মামলা প্রত্যাহারের দাবীতে আলটিমেটাম দেয়া হবে বাদীকে। মামলা প্রত্যাহার করা না হলে কলম বিরতি সহ বাদী, সাক্ষী ও ইন্ধনদাতাদের সব ধরণের সংবাদ বর্জন সহ খাদ্য গুদামে গম ক্রয়ের নানা দূর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ পরিবেশনের সিন্ধান্ত নেয়া হয়। সব শেষে ক্লাবের আরেক উপদেষ্টা আতিকুর রহমান টিটুর সুস্থতা এবং ভারতে চিকিৎসা নিতে যাওয়া সাংবাদিক ফজলুল হকের সুস্বাস্থ্য কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় ‘নেতাদের স্লিপ ছাড়া গম যাচ্ছে না খাদ্য গুদামে, এমন সংবাদ ছাপা হলে ২২ মে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপির দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস পোলেনের নামে এক কোটি টাকা মানহানীর মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..