× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯ তম বোর্ড সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধা ভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা প্রদান করেন।

ঢাকায় সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় বক্তৃতাকালে মন্ত্রী এসব নির্দেশনা প্রদান করেন। এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানাসদস্য প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরসদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।

সভার সদস্য সচিব ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্যচ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী বলেনবিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানানসাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোনো বৃহৎ সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়াতিনি ট্রাস্টের জনবল নিয়োগযানবাহন সুবিধা প্রদাননিজস্ব ভবন নির্মাণ-সহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেনআমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা করেনৈতিক সমর্থন জানিয়ে জনআকাক্সক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। তিনি আরো বলেনসংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ। ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধে ইনফরমেশন বা তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্য প্রবাহ নিশ্চিত করা সম্ভব না। সাংবাদিকরা এজন্য এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

এ সময় নিজ নির্বাচনি এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের কথা জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী এসময় ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিক পরিবারের উপস্থিত কৃতি সন্তানদের অভিনন্দন জানান।

সচিব মাহবুবা ফারজানা তার বক্তৃতায় প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিস্পত্তি হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..