× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আজ ৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে গত ০১ অক্টোবর হামদর্দ কার্যালয়ে ফ্যাসিস্ট কায়দায় প্রতিষ্ঠানের দখলদারিত্বের হীন উদ্দেশ্যে জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক, লেখক ও শিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর হামলার প্রতিবাদ ও হামলার মদদদাতা হামদর্দ ডিরেক্টর ফ্যাসিবাদের দোসর খুনী মুরাদসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে নেতা ট্রাব’র সহ-সভাপতি জাকির হোসেন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ট্রাব’র সাধারণ সম্পাদক চ্যানেল আই’র সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস এম নাসির,

অর্থকথার নির্বাহী সম্পাদক সার্ক জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজ রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতা সাংবাদিক গোলাম মোস্তফা, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে আওয়ামী দোসররা জনপ্রিয় সাংবাদিক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক এর উপর নেক্কারজনক হামলা চালিয়েছে হামদদ কার্যালয়ে। এই হামলার সাথে যারা জড়িত তারা বিগত দিনে লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি করেন এবং অসুস্থ আমিরুল মোমিনিন মানিক এর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..