× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

সাঁড়াশি অভিযানে চারদিনে গ্রেপ্তার ৮৫৬৫

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানের ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে মোট তিন হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুই হাজার ২৭৮ জন বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি।

আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে ৩৪ জন জঙ্গি রয়েছে বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হওয়া মোট সন্দেহভাজন জঙ্গি ১১৯ জন।

এ নিয়ে গত চারদিনের সাঁড়াশি অভিযানে আট হাজার ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হলো।

নাটোর জেলার বিভিন্ন স্থান থেকে আজ তিন শিবিরকর্মীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও শিবিরসহ বিভিন্ন মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এক জেএমবি সদস্যসহ ৬৩ জনকে আটক করা হয়। নওগাঁয় ৭১ এবং জয়পুরহাটে পাঁচ জেএমবিসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরার সাত উপজেলার আট থানা থেকে ৫২ জনকে এবং কুষ্টিয়া জেলার সবকটি থানা এলাকা থেকে জামায়াতসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা জেলা ও মহানগরীতে জামায়াত নেতাসহ ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো কয়েকশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..