× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

ডেস্ক

রিমালের প্রভাবে ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
টানা বৃষ্টি অব্যাহত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২৫৭ মিলিমিটার। এ দিন ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ সময়ে সিলেট, চট্টগ্রাম ও মাদারীপুরে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদারীপুরে ২০৮, সিলেটে ২৪৯, শ্রীমঙ্গলে ২১৭ ও চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জেলায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..