× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সর্বোচ্চ নিরাপত্তায় শিয়া মসজিদ

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

রুবেল রানাঃ নাশকতার আশংকায় রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদে যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে এলিট ফোর্স র‍্যাব। পাশে র‍্যাব কার্যালয়েও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

গোয়েন্দা সূত্রগুলো শুক্রবার কিংবা শনিবার হামলার ঝুঁকির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের কথা বললেও পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেছেন, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই শিয়া মসজিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের উপর প্রথম হামলার ঘটনা ঘটে আশুরার রাতে। ওই রাতে পুরনো ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় স্থানীয়ভাবে বানানো গ্রেনেড হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে একজন মারা যান।

এছাড়া, সম্প্রতি চেকপোস্টে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেড় মাসেরও কম সময়ের মধ্যে নিহত হয়েছেন দুই বিদেশী এবং এক প্রকাশক। দুই বন্ধুসহ আরো এক প্রকাশক আহত হয়েছেন।

সবগুলো ঘটনাতেই আইএসের দায় স্বীকার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স। তবে অন্য জঙ্গি গোষ্ঠির অস্তিত্বের কথা স্বীকার করলেও বাংলাদেশে আইএসের অস্তিত্বের কথা অস্বীকার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..