বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টেল একটি বড় গেমের কথা বলেছে যা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে। হয়েছেও তাই। একজন ব্যক্তি দ্বারা সর্বোচ্চ ড্রোন নিয়ন্ত্রনের রেকর্ড। গিনেজ একটি ভিডিও আপ করেছে যেখানে দেখা যাচ্ছে ১০০ টি ড্রোন দ্বারা একটি লাইট শো প্রদর্শন হচ্ছে। এবং এই প্রদর্শনটি ইন্টেলের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। আর কিছু মানুষ সেখানে শব্দযন্ত্র বাজিয়ে সুর তৈরি করে।
এট কি শুধুই প্রচার মনে হচ্ছে? প্রচার তো বটেই কিন্তু এটি দেখার মজাও রয়েছে। এবং এই ভিডিও দ্বারা এটা প্রমাণিত হলো ঝাঁকে ঝাঁকে ড্রোন নিয়ন্ত্রণ করা আগের চেয়ে এখন অনেক সোজা।