মির্জাপুর প্রতিনিধি ॥ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে কুমুদিনী ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জয়াপতি।
গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের বারনেট হাসপাতালে ৮৪ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় পরলোকগমন করেন।
গতকাল শনিবার দুপুরে কুমুদিনী ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বাংলাদেশ বিমানের একটি ফাইটে তাঁর মরদেহ লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসেন।
প্রথমে তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকার গুলশানে কুমুদিনীর প্রধান কার্যালয় নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টার যোগে ৪.২০ মিনিটে তার মরদেহ মির্জাপুর আনা হলে এক আবেগ-ঘন পরিবেশের সৃষ্টি হয়। কুমুদিনী ট্রাস্টের পরিচালক (শিা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারসহ কুমুদিনী পরিবারের সকল পর্যায়ে সদস্য সে সময় উপস্থিত ছিলেন।
কুমুদিনী কমপ্লেক্স মাঠে জয়াপতির মরদেহ পৌঁছালে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, মির্জাপুর উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। সেখান থেকে মরদেহ তার সাবেক কর্মস্থল ভারতেশ্বরী হোমস চত্বরে নেয়া হলে ভারতেশ্বরী হোমসের শিক শিকিা, ছাত্রীসহ কুমুদিনী ট্রাস্টের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় তাকে মির্জাপুর গ্রামে তার মায়ের শ্মশানের পাশে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।




