এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
২৫ ডিসেম্বর (বুধবার) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবছর এটি সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।




