× Banner
সর্বশেষ
ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব

পিআইডি

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ জুন, ২০২৫
সর্বজনীন পেনশন

বিদ্যমান সর্বজনীন পেনশন স্কিমের ৪ (চার) টি স্কিমে এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩১২ জন নাগরিক যোগদান করেছেন। ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে যুক্ত করার পাশাপাশি পেনশন স্কিম সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং পেনশন স্কিমে গ্রাহকদের রেজিস্ট্রেশনে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রেজিস্ট্রেশন কাজে উৎসাহিত করতে প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য সরকারি বাজেট বরাদ্দ থেকে ফি প্রদানের জন্য অর্থ বিভাগ হতে পরিপত্র জারি করা হয়েছে। এছাড়া, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে পেনশন মেলা ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সর্বজনীন পেনশন স্কিমকে গ্রাহকবান্ধব করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২টি ব্যাংক এবং নগদ ও বিকাশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মাসিক কিস্তি জমাদানের সুবিধার্থে আরো ১০টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, অধিক গ্রাহকবান্ধব করার জন্য সর্বজনীন পেনশন স্কিমে নতুন ফিচার যুক্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..