× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না -কাদের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
বিএনপির পতন অনিবার্য

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না। সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হরতাল করছে। প্রকাশ্যে পুলিশ হত্যা করছে। মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। এরপরও নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে গেছে। তাদের কেউ নির্বাচন থেকে দূরে রাখেনি। তারা হরতাল-অবরোধের নামে প্রকাশ্যে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা করছে। প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা নির্বাচন, গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় ‘স্লোগান-শোডাউন নিষিদ্ধ’। শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না, নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই দেওয়া যাবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না।


এ ক্যটাগরির আরো খবর..