× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ - দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় হিমালয় অঞ্চলের জনগোষ্ঠী ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো জরুরি।

মন্ত্রী বলেন, আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুচিন্তিত দিক-নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও অধিকতর সমৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে জানান মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

আজ (০৪ মে ২০২৬) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কানাডা সরকারের অর্থায়নে ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ (জিএসি)-এর মাধ্যমে বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় গৃহীত ‘হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ (হাই-কাস) প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ঝর্ণা ও প্রাকৃতিক পানির উৎসের অবক্ষয় সরাসরি পানি নিরাপত্তা ও কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। বান্দরবানের সুয়ালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এই পাইলট প্রকল্পের সাফল্য পর্যায়ক্রমে পুরো পার্বত্য চট্টগ্রামে সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জনস্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান একটি ‘রেইনবো নেশন’ বা অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ বৈষম্যের শিকার হবে না। প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি আরও বলেন, প্রকৃতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি জীববৈচিত্র্যের ওপর জোর দেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ। জনকল্যাণে গৃহীত সকল প্রকল্পে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ অনুষ্ঠিত এই কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আরণ্যক ফাউন্ডেশন ও ইসিমোড (ICIMOD)-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা লিঙ্গ সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রকৃতির প্রতি ইতিবাচক জীবিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..