× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

সরকার বিএনপির নেতা-কর্মীদের হেনস্তা করছে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সরকার বিএনপির নেতা-কর্মীদের হেনস্তা করার অপকৌশল হিসেবে নিরবচ্ছিন্নভাবে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হককে গ্রেফতারের নিন্দা জানিয়ে রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।

তিনি অবিলম্বে মোজাম্মেল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..