× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

সরকার বিএনপিকে ভয় পায়, তাই খালেদার বিরুদ্ধে এই মিথ্যাচার

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির আন্দোলন-কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতারা উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় তিনি আরোও বলেন, ;আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এগুলি কি করছেন। এগুলি কি কোন আন্দোলন নাকি। আপনাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। তার জন্যে আপনাদের ঘুম হয় না। কন কর্মসূচী দিবো সেটা কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিক করে দিবেন! আমরা খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে আসবো, আমরা কি পাগল। বিএনপি কি পাগল। অবশ্যই খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করবো।’


প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে প্রধানমন্ত্রী এতো চিন্তিত কেন?

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যলয়ে এ প্রশ্ন রাখেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি ও আমাদের চেয়ারপারসন নিয়ে মিথ্যাচার করেছে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এই মিথ্যাচার করছে। তিনি বলেন, মামলার কপি হাতে পাওয়ায় আজই খালেদা জিয়ার জামিনের জন্য আদালতে আপিল করা হবে।

এর আগে মহাসচিব বৃহত্তর ঢাকা বিএনপির নেতৃবন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকায় সমাবেশ সফল করতে নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আব্দুল হাই, লুৎফর রহমান খান আজাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদিন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..