× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

সরকার ও AIIB এর মধ্যে ২০০ মিলিয়নের ঋণচুক্তি স্বাক্ষরিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/AIIB-Asia.jpg

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ও ‘Asain Infrastructure Investment Bank (AIIB) Development Project’ এর মধ্যে দুইশত মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং  AIIB’এর পক্ষে D.J Pandian, Vice President, Investment Operations, Region-1, AIIB ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটি  বিগত ২২ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়। উক্ত ঋণ ৫ বছরের   গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। ৫ বছর  মেয়াদি প্রকল্পটি জানুয়ারি ২০২১ হতে ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত ৩০টি  জেলার ৯৮টি উপজেলায় বাস্তবায়িত হবে।

প্রকল্পের উদ্দেশ্য হলো: আর্সেনিক ও আয়রণের সমস্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের নির্বাচিত গ্রামগুলোতে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের স্কিম বাস্তবায়ন, প্রকল্প এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা, স্কুল এবং কমিউনিটি ক্লিনিকসমূহে ওয়াশ পরিষেবার ব্যবস্থা করা ও ব্যবহার বৃদ্ধি করা, নির্বাচিত জনগোষ্ঠীর হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও হাইজিন কর্মীদের প্রশিক্ষণ প্রদান, কোভিড-১৯ এর মতো সংক্রামক  রোগের প্রাদুর্ভাবের সময় স্কুল ও গণজমায়েত  স্থানে হাত ধোয়ার স্টেশন নির্মাণ এবং টেকসই বিকেন্দ্রীকরণকৃত ওয়াশ পরিষেবাদি পরিচালনা ও পরিবীক্ষণের জন্য এর সাথে সম্পর্কিত সরকারি সংস্থাসমূহ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বৃদ্ধিকরণ।


এ ক্যটাগরির আরো খবর..