× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

সরকার উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
সরকার উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

গতকাল মেহেরপুরে আওয়ামী লীগের মেহেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এ সভাপতি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশকে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সব বাধাবিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

ফরহাদ হোসেন মেহেরপুরকে উন্নয়নের আদর্শ হিসেবে গড়ে তুলতে এ অঞ্চলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..