× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

সরকার ইসলাম শিক্ষা বিস্তারে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা  থেকে আব্দুস সালেক মুন্নাঃ চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নাদভী বলেছেন, শান্তির ধর্ম ইসলামের শিক্ষা বিস্তারে বর্তমান সরকার সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি হাউজের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামে একটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।

প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নাদভী এমপি আরো বলেন, জঙ্গিবাদমুক্ত করতে প্রকৃত ইসলামের শিক্ষাকে কাজে লাগাতে হবে। ইসলামে জঙ্গি ও  সন্ত্রাসবাদ সম্পূর্ণ হারাম, এটি নিয়ে  জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এর আগে তিনি মগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অপর একটি মসজিদের উদ্বোধন করেন।তিনি মাগুরার প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দুটি মসজিদ নির্মাণ হওয়ায় সন্তোষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে আরো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরীতে সহায়তার আশ্বাস দেন তিনি ।


এ ক্যটাগরির আরো খবর..