× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
সম্প্রীতির বাংলাদেশ

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন,আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।
আজ ১৫ এপ্রিল বুধরার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাদের  সবাই মিলে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদের আরো সচেতণ হতে হবে।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,আমাদেরকে কৃষি কাজে মনোযোগী হতে হবে।বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।আমি সরকারের একজন সংসদ সদস্য হিসেবে এ এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।
কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজটির পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ,আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..