× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

পিআইডি

সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে

“প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়; আসল সমস্যা হলো আমাদের সমাজ পদে পদে যে বাধার সৃষ্টি করে সেটি। সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা আমাদের সম্মিলিতভাবে দূর করতে হবে। আর এই  প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো” বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কড়াইল বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ক্লিনিকের ডিজিটাল ডাটাবেজ, রোগী নিবন্ধন প্রক্রিয়া এবং পেপারলেস প্রেসক্রিপশন পদ্ধতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “বস্তিবাসীর জন্য এমন আধুনিক ও ডিজিটাল সেবা সত্যিই অনুকরণীয়। এ সময় প্রতিমন্ত্রী ডিজিটাল সিস্টেমে পরীক্ষার রিপোর্ট ও রোগীর ইতিহাস সংরক্ষিত কার্যক্রম গুলো ঘুরে দেখেন।

পরবর্তীতে এনজিও সিএসএফ গ্লোবাল (CSF Global) পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের ‘হিউম্যান ব্রিজ’ বা ‘মানবিক সেতু’ হিসেবে আখ্যায়িত করেন।

 প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের পথ সুগম করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সরকার এবং এনজিওগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারি।”

পরিদর্শনকালে সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..