× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান ও তাঁর ভাগ্নে স্যাং এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

ওই তিনজন মুঠোফোনে জানান, মুম্বাইয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে মালা মারথা। টেলিফোনে মালা মারথা তাঁদের এই সংবাদ নিশ্চিত করেন।

প্রমোদ মানকিনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কচুন্ধরা গ্রামে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..