× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় - সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ৩৯ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে ঢাকাকে বাইপাস করে হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জকে কানেক্ট করবে। এতে ঢাকার যানবাহন চলাচলের গতি বাড়বে এবং প্রায় অর্ধেক যানজট কমে যাবে। এরইমধ্যে ফিজিবিলিটি স্টাডিস সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করবে। সময় মতো প্রকল্প বাস্তবায়ন না করলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়।

মঙ্গলবার (০৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সড়কমন্ত্রী বলেন,

আমরা জানি এসব প্রকল্পের কাজ শেষ হলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এর দীর্ঘসূত্রিতা ও অর্থ অপচয়ের অনেক অভিযোগ রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য ঢাকা-সিলেট হাইওয়েতে আমাদের অনেক টাকার অপচয় হয়েছে। সময় মতো ভূমি অধিগ্রহণ করা হয়নি। সময় মতো প্রকল্প বাস্তবায়ন না করলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়।

বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদের দেশের সম্পদ ভাবতাম তারাও এখন দেখি কাজ ফেলে রেখে গড়িমসি দেখায়। আমরা এসব প্রকল্প সময়মতো করতে না পারলে তা বোঝা হয়ে যাবে। এসব পরিবর্তনের জন্য কমিটমেন্ট দরকার। পরিকল্পনা দরকার বলেও জানান তিনি।

আমরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) মতো প্রতিষ্ঠানগুলোর অফার লুফে নিতে পারছি না আমাদের জরাজীর্ণতার কারণে। আমাদের কারণে কেন যেন এ প্রকল্পগুলোর মুনাফা আমরা শুধু কাগজে কলমেই দেখি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,

৫৩ বছরের অবকাঠামো নির্মাণের যে রাষ্ট্রীয় প্রাকটিস, সেটি থেকে বেরিয়ে আসতে চাই। সেলফ কারেকশন সেলফ গোল না করে আমরা আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। আমরা এমনভাবে অর্থ ব্যয় করতে চাই যাতে অর্থের অপচয় হবে না ও জনগণ সুফল পাবে। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি, অপ্রয়োজনীয় প্রকল্প নিরুৎসাহিত করি। তবে যেটার প্রয়োজন আছে সেটি মাঝারি, ছোট, বড় যা হোক তা আমরা করব। এই প্রকল্প অনেক প্রয়োজনীয় হলেও এর বাস্তবায়নে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ করতে হবে।

এদিকে রাজধানীর সোনারগাঁওয়ের বলরুমে বাংলাদেশ সেতু বিভাগের পক্ষ থেকে আয়োজিত ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট বিষয়ক সেমিনারে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান।

তিনি বলেন, যানজটে জ্বালানি ও উৎপাদনশীলতা ব্যহত হচ্ছে। এখন একটি আধুনিক এক্সপ্রেসওয়ে ব্যবস্থা সময়ের দাবি। সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে সময় বাঁচবে, যানবাহনের গতি বাড়বে। বিশেষ করে পণ্য পরিবহণ ও আন্তঃনগর পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্থিক বিশ্লেষণ বলছে, বাস্তবসম্মত টোল কাঠামো নির্মাণ করা গেলে প্রকল্পটি বাস্তবসম্মতভাবে যুগান্তকারী পদক্ষেপ হবে। আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে প্রকল্প করতে চাই যা মাইলফলক হবে।

ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে বলতে চাই, বড় প্রকল্প বলতেই সাধারণ মানুষ ভাবেন অনেক কিছু। এরমধ্যে অনেক কিছুই থাকে। থাকে সমন্বয়হীনতা, থাকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা। এ দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ জমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণের জন্য প্রকল্পের সময় ও ব্যয় বেড়ে যায় বলেও জানান তিনি।

রাজিব আহসান বলেন,

আমি সংশ্লিষ্টদের বলতে চাই, যেভাবে যতোটুকু সময়ের মধ্যে জমি অধিগ্রহণ করা যায় সে সময়েই করবেন। বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি এই ধারনা থেকে আমরা বের হতে চাই। আমরা আরও এ ধরণের প্রকল্প নিতে চাই, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া যেন বিতর্কহীন হয়। আগের প্রকল্পগুলো জন্ম থেকেই বিতর্ক তৈরি করেছে। আমাদের অক্লান্ত পরিশ্রম মানুষের সামনে আসে না সামনে আসে বিতর্ক। সামনের যেকোনো প্রকল্পতে মানুষের এসব পার্স্পেক্টিভ বদলে দিতে হবে।  সবাইকে নিয়ে বিতর্কহীনভাবে এ সেক্টরটিকে এগিয়ে নিতে চাই বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..