মোঃ মাসুদুর রহমান শেখঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্র্তৃক ঘোষিত সবুজ বাংলা গড়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসাবে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়ে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যাললয়ে বেনাপোল পৌর মেয়র ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম লিটনের নেতৃত্বে ম্যানিজিং কমিটির সদস্য ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ফলজ ও বনজ গাছ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামঅনেক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, স্কুলের প্রধান শিক্ষিকা হাছিন আরা বেগম, সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, প্রমুখ।
এ ক্যটাগরির আরো খবর..