× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সবুজ ছড়িয়ে দেওয়ার মাসিক কার্যক্রম “ঝালমুড়ি আড্ডা”

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

“কর্ণফুলীর কোলে,সবুজের আঁচলে” নগরে সবুজায়নের জন্য নিরলস কাজ করে যাওয়া চট্টগ্রামের প্রথম সংগঠন। ‘সবুজ পৃথিবী রাখব সবুজ’ স্লোগানে  সংগঠনটি ২০১৬ সাল থেকে পথচলা শুরু করে আজ অবদি  চট্টগ্রাম এর প্রতিটি ছাদ,ব্যালকনিতে সবুজ প্রকৃতির ছোঁয়া দিতে কাজ করে যাচ্ছে । গ্রুপের সবুজ ছড়ানোর মাসিক কার্যক্রমের নাম “ঝালমুড়ি আড্ডা”। আড্ডার ছলে সবুজ বিতরণ, সবুজের প্রতি প্রেম ছড়িয়ে দেওয়া- এ যেন পরমানন্দ।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রামের ডিসি হিলে জমায়েত হয়েছিলো শ’দুয়েক মানুষ সবুজপ্রেমে, হয়ে গেলো এ মাসের ঝালমুড়ি আড্ডা। হরেক রকম গাছের চারা,কাটিং, বীজ বিতরণ করা হয় উপস্থিত সবার মাঝে, অভিজ্ঞ বাগানী এবং কৃষিবিদগণ বাগান করা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে শেয়ার করেন। অনুষ্ঠানে সকলকে বিনোদনের জন্য জাদু পরিবেশন করেন জনপ্রিয় জাদুকর রাজীব বসাক। সদস্যগনের অনেকেই ঘরোয়া খাবার নিয়ে আসেন আড্ডার সবার জন্য। গ্রুপের পক্ষ থেকে সবাইকে ঝালমুড়ি এবং রং চা আপ্যায়ন

গ্রুপের এডমিনগন প্রকৃতি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সবার মাঝে এবং মাসিক ভিত্তিতে গ্রুপের সক্রিয় সদস্যদের মাঝে মূল্যবান গাছ উপহার দেন গ্রুপের এডমিন এডভোকেট রণজয় মিত্র, স্নিগ্ধ প্রজাপতি, ফারজানা আমিন লিন্ডা, ফারজানা ইয়াসমিন, সূচিতা কামাল, শামীমা শিমুল।

এই সবুজ আড্ডায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিক, প্রফেসর ড. রকিবুল হক, প্রফেসর হোসাইন আসমা, ইঞ্জিনিয়ার মানস চৌধুরী,কাজী আশরাফ, কলি নাহার, আইরিন তাহের, সালাউদ্দিন আহমেদ, মোরশেদ আলম, কে ইউ শাহীন, সাজ্জাদ হোসেন, রাশেদুল হাসান, এসএন সাগর, রাশেদ ইয়াকুব, ওয়াকার উদ্দিন, আবচার চৌধুরী, রিপন দাশ, রাজ সোহেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..