× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

সবার জন্য সূলভমূল্যে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ সবার জন্য সূলভমূল্যে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, সারাদেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে সোলার হোম সিস্টেমসহ কার্যকর সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এক এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

বসুন্ধরা কনভেনশন সিটির দুইটি সম্মেলন কক্ষে একসাথে আয়োজন করা হয়েছে পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো নামে চারটি প্রদর্শনীর। যেখানে বাংলাদেশের বাজারে নিজেদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে অংশ নিয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ডসহ ১০টি দেশ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, দেশে বর্তমানে দেড় কোটি মানুষ সোলার হোম সিস্টেম ব্যবহার করছে। শিগগিরই আরও ৬০ লাখ মানুষকে এর আওতায় নিয়ে আসা হবে।

একই অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিতে মানসম্পন্ন বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার।

মেলা শেষ হবে আগামী শনিবার। দর্শনার্থীরা কোন প্রবেশ মূল্য ছাড়াই প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..