× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

সবজির বাজার স্থিতি, বেড়েছে ইলিশের দাম

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ তীব্র শীতে গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেড়েছে ইলিশের। এছাড়া বেশিরভাগ মাছ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল আগের সপ্তাহের সাথে সামঞ্জস্যপূর্ন।

গতকাল রবিবার সকালে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার ঘুরে দেখা যায় এক হালি বড় ইলিশ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা দরে। শীত বেশি থাকায় এ সপ্তাহে ইলিশ মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা।


সবজি বাজারে তেমন কোন পার্থক্য দেখা যায়নি। নতুন কিছু সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ছিল অপরিবর্তিত। টমেটো, সিম, বেগুন ,শসা ও করলাসহ বেশিরভাগ সবছি ছিল ৪৫-৫০ টাকা মধ্যে। আলু ২৫ টাকা মুলা ২০ টাকা এবং পেয়াজের ফুল এক আটি ১০ টাকায় বিক্রি হচ্ছে আজ। ফুল কপি ও বাধাকপির বাজার মূল্য ছিল ৩০ টাকা করে।

আমদানী কম এবং নতুন সবজি হওয়ায় মটরশুটি ১৮০ টাকা, পটল ১০০ টাকা এবং ঝিঙ্গা কেনাবেচা হয় ৮০ টাকা দরে।

এদিকে চালের দামেও তেমন কোন পার্থক্য দেখা যায়নি। গত সপ্তাহের মত এ সপ্তাহে মোটা চাল ৪৫-৪৮ টাকা এবং চিকন চাল ৬০-৬২ টাকা দরে বেচাকেনা হয়। বন্যায় ফসল নষ্ট হওয়ার কারণে দেশের চালের বাজারে তীব্র প্রভাব পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এছাড়া আগের সাথে মিল রেখে দেশী ছোট পেঁয়াজ ৭৫ টাকা, ভারতীয় বড় পেঁয়াজ ৬৫ টাকা, বড় রসূন ৯০ টাকা, ছোট রসূন ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, বিদেশী আদা ১২০ টাকা, দেশী আদা ১৮০ টাকা এবং শুকনা মরিচের দাম ছিল ১৮০ টাকা কেজি।


এ ক্যটাগরির আরো খবর..