× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর

জামায়াতকে আমাদের লাগবে, খালেদা জিয়া বললেন বিএনপি’র স্থায়ী কমিটিকে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ এখনই জামাতকে ছাড়তে চায় না বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এরকম অভিমত ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবার জামাতের নেতৃবৃন্দের সংগে কথা বলার জন্য বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশ দিয়েছেন। বেগম জিয়া বলেছেন ‘জামাত চলে গেলে সরকার আমাদের ছাড়াই নির্বাচন করে ফেলবে।’

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে কৌশলগত কারণে’ তাবিথ আউয়ালের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। বিএনপির মহাসচিব জামাতের সংগে তার আলোচনার বিষয় উপস্থাপন করে বলেন, জামাতের সাথে সমঝোতা না করে প্রার্থী দিলে, সেলিম উদ্দিন প্রার্থিতা নাও প্রত্যাহার করতে পারে।

বৈঠকে উপস্থিত অন্তত দুজন স্থায়ী কমিটির সদস্য জামাত বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেন। এদের একজন মন্তব্য করেন, জামাত খুব বাড়াবাড়ি করছে। আমরাও দেখি একা নির্বাচন করে তারা কতদূর যায়। বেগম জিয়া এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন ‘জামাতকে লাগবে।’ জামাতের সাথে সমঝোতার জন্য বিএনপি মনোনয়ন নাটক মঞ্চস্থ করেছে। আজ থেকে বিএনপি মনোনয়ন ফরম বিতড়ন শুরু করেছে। কাল বিকেল ৪টার মধ্যে মনোনয়ন লাভে ইচ্ছুকরা আবেদন জমা দেবেন। ১৫ জানুয়ারি রাতে আবার স্থায়ী কমিটির বৈঠক হবে। এর মধ্যেই বিএনপি জামাতের সাথে একটা সমঝোতা করতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..