× Banner
সর্বশেষ
মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

পঞ্চগড়ে সবজিবাহী ট্রেন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২০
সবজিবাহী ট্রেন উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় থেকে শাক-সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহনের জন্য সবজিবাহী ট্রেন উদ্বোধন করলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী অ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন।

৯ মে (শনিবার) বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন সবজিবাহী ট্রেন উদ্বোধন করা হয়েছে।

করোনাভাইরাস এর কারনে পরিবহণ চলাচল বন্দ থাকায় পঞ্চগড়ের কৃষকরা যাতে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে বিপাকে না পরে সে জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে সবজিবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলো। এখন থেকে নিয়মিত পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে সবজিবাহী ট্রেন চলবে।

সবজিবাহী ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি পণ্য পরিহনের জন্য ট্রেনটি  সপ্তাহে ৬ দিন পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে নিয়মিতভাবে চলাচল করবে । ট্রেনটি সপ্তাহের প্রতি শনিবার, সোমবার ও বুধবার পঞ্চগড় থেকে এবং রবি মঙ্গল ও বৃহস্পতিবার  ঢাকা থেকে ছাড়বে। পার্সেল ট্রেনটি পঞ্চগড়সহ ২১টি ষ্টেশন থেকে  কৃষিপণ্য নিয়ে ঢাকায় যাবে। বিকেল ৫ টায় ৬ টি ওয়াগেন নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..