× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা

সব ধরনের ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী: রফিকুল

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয় সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে। বললেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন,  মারামারি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির অংশ, নির্বাচনের সিডিউল ঘোষণার পর উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তাপ না থাকলে ভালো লাগে না। আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবির প্রসঙ্গে তিনি বলেন আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

নির্বাচন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠানে নির্বাচনে নারীদের সুরক্ষা ও সচেতনতায় বিষয়ে আরও বক্তব্য দেন, বিভাগীয় কমিশনার নুর উর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।


এ ক্যটাগরির আরো খবর..