× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

সন্ধ্যায় মুখোমুখি ভিক্টোরিয়ান্স-ভাইকিংস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্কঃ দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস খেলবে, রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ঘরের মাঠে অবশেষে হারের গেরো খুলেছে চিটাগং ভাইকিংস। সিলেটকে হারিয়ে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, এখনো সেরা চারের রেসে টিকে আছে তামিম ইকবালের দল। তাই ঘরের মাঠে শেষ ম্যাচে নামার আগে বেশ সতর্ক ভাইকিংস।

কুমিল্লার বিপক্ষে আগের দেখায় হেরেছিল তামিম ইকবালের দল। তাই এবার সেই হারের প্রতিশোধ নেবার পাশাপাশি, পয়েন্ট টেবিলেও এগিয়ে যেতে চায় তারা। অন্যদিকে ঢাকার বিপক্ষে দারুণ জয়ে বেশ উজ্জীবিত মাশরাফি বিন মর্তুজার দল।

আর ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে ঝলক দেখাতে না পারলেও, এবার ভালো করতে মরিয়া দলটির দুই পাকিস্তানি রিক্রুট আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। এছাড়া দলের দুই পেসার কুলাসেকারা ও রনি ছন্দে থাকায়, জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় কুমিল্লা।


এ ক্যটাগরির আরো খবর..