× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
রেমাল প্রভাবে ৬ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি

সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ৭টি অঞ্চলের ওপর দিয়ে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব অঞ্চলে। এ অবস্থায় এ ৭ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে এসব অঞ্চলে।

এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এই পূর্বাভাসে নদীপথে চলাচলরত নৌযান ও নৌযাত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১ নম্বর সতর্ক সংকেত সাধারণত স্বল্পমাত্রার ঝোড়ো হাওয়া কিংবা বৈরী আবহাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়, যার কারণে নৌ চলাচলে সাময়িক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..