× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আহ্বান

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আহ্বান

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সন্তানদের মৌলিক মানবিক গুণের অধিকারী
হিসেবে গড়ে তুলতে হবে। ৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য
এখন থেকেই ভূমিকা রাখতে হবে।
আজ রাজধানীর শ্যামপুরে বুড়িগঙ্গা ইকো পার্কে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক
কল্যাণ সমিতির বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের
সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
জাহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়ায়
আলোকিত হয়েছে। উন্নয়ন থেকে বাদ পরেনি দক্ষিণাঞ্চলও। নদী ভাঙনকবলিত মানুষের আর্তনাদ
আর শোনা যাবে না। ভাঙন প্রতিরোধে সরকার বিগত সকল সরকারের চেয়ে অনেক বেশি আন্তরিক,
দায়িত্বশীল ও তৎপর। জনগণের জীবন মানের উন্নয়ন করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে
আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সন্তানকে ভবিষতের উপযোগী
শিক্ষা দিয়ে দেশ পরিচালনার যোগ্য করে তুলতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু
মানবীয় গুণাবলি হারিয়ে নয়। শিশু কিশোরদের মধ্যে সর্বাগ্রে তার গুণাবলি জাগাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..