× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সনাতন বিদ্যার্থী সংসদের শারদীয় ক্যুইজ ও গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

দীনেশ চন্দ্র জয়ধরঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন বড় বাশাইল কেন্দ্রীয় কালী মন্দির দুর্গা মণ্ডপে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় প্রশ্নোত্তর বিষয়ক ক্যুইজ ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মন্দিরের সভাপতি শ্রী প্রতাপচন্দ্র মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বৈরাগী।

বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, সমাজসেবক দেবেন্দ্রনাথ মুন্সী, মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বিমলচন্দ্র ঘটক, সুরঞ্জন মণ্ডল, অমিতোষ ঘটক, মনা পাণ্ডে প্রমুখ।

ক্যুইজ প্রতিযোগিতায় বারোটি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুইটি স্তরে বিভক্ত ক বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং খ বিভাগে একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে পঁয়ত্রিশ জনকে আশীর্বাদ স্বরূপ শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ তুলে দেয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ তুলে দেয়া হয়। উপস্থিত শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..