× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয় বলে তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা।

আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক তরুণ সভায় একথা জানান তিনি।

সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন- বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। সড়কে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্য এ.এফ.এম সাদমান সাকিব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সদস্য ইশতেয়াক ইমন।

এসময় তরুণ বক্তারা বলেন-বিদ্যমান সড়ক পরিবহন আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। তাদের দাবি, আইনটিতে পথচারী, সাইকেল চালক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বিধি-বিধান নেই। তাই একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা আইনের দাবি তরুণদের। তারা আরোও বলেন, তরুণদের এই দাবি মূলত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বিগত সময়ের মতো এবারও তরুণ শক্তিকে এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা। কারণ তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..