সঙ্গীতশিল্পী আসিফ আকবর জামিন পেয়েছেন

বিশেষ প্রতিবেদকঃ সঙ্গীতশিল্পী আসিফ আকবর তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন আসিফ। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জামিনের শুনানি অনুষ্ঠিত হয় আজ সোমবার। এদিন সকালে আদালতে আসিফের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

গেলো মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে আসিফের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।