× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
বিরোধীদলের ওয়াকআউট

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার পাওয়া যায়নি এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে আবারও ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে দলীয় ও জোটসঙ্গী এনসিপির এমপিদের নিয়ে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা।

অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার পাওয়া যায়নি এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তাদের দাবির কোনো প্রতিকার পাওয়া যায়নি, যা দেশবাসীর রায়ের সঠিক মূল্যায়ন নয়।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট নোটিশকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটি মুলতবি প্রস্তাব সামনে আনা হয়েছে।

এসময়  স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং বিরোধী দলকে শান্ত করতে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তিনি বিরোধীদলীয় নেতাকে তার বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ করেন এবং জানান যে সামনে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনার অপেক্ষায় আছে।

স্পিকার আশ্বাস দেন যে, ওই প্রস্তাব শুনলে বিরোধী দল তাদের প্রশ্নের উত্তর পেতে পারে এবং সেখানে মন খুলে কথা বলার সুযোগ থাকবে।

এসময় স্পিকার বারবার অনুরোধ করেন যেন তারা তাড়াহুড়ো করে ওয়াকআউট না করে প্রস্তাবটির ভাগ্য নির্ধারণ পর্যন্ত অপেক্ষা করেন। সবশেষে, যখন বিরোধী দল তাদের সিদ্ধান্তে অটল থাকে, তখন স্পিকার সংসদীয় রীতি অনুযায়ী তাদের ওয়াকআউট করার অধিকারকে স্বীকৃতি দিয়ে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..