× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বিশেষ প্রতিবেদক

সংবাদ সংগ্রহে সুদ কারবারির স্ত্রীর বাধা, সাংবাদিককে মারধর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
সংবাদ সংগ্রহে সুদ কারবারির স্ত্রীর বাধা

রাজশাহীর বাঘায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক কে বাঁধা দেওয়া সহ মারধরের ঘটনা ঘটেছে। রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার জোতরঘু দশআনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ (২৮) বাদী হয়ে বাঘা থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা যায়,আড়ানী পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের এক অসহায় নিঃস্ব পরিবার নিজ সম্পত্তি দখল নিতে গেলে একই এলাকার আলতাফ হোসেন নামের একটা সুদে কারবারি তোপের মুখে পড়ে। গত বুধবার (২৪ আগস্ট) দুপুরে আড়ানী পৌরসভার জোতরঘু দশআনী পাড়া এলাকার রবীন্দ্রনাথ দোবে তার ৫ শতক জমিতে বাড়ি করার উদ্দেশ্যে ইট রাখতে গেলে একই এলাকার আলতাফ হোসেন (৫০) ও তার ছেলে রুদ্র হোসেন (২৩) রবীন্দ্রনাথ দোবে কে মারপিট করে। এ ঘটনায় রবীন্দ্রনাথ দোবের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, রোববার সকালে রবীন্দ্রনাথ দোবে তার জমিতে পুনরায় আবার ঘর করার জন্য ইট নিয়ে গেলে বাঁধার সৃষ্টি করে আলতাফের স্ত্রী মুর্শিদা বেগম। খবর পেয়ে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান একুশে কন্ঠ (অনলাইন) নিউজ পোর্টালের সাংবাদিক তন্ময় দেবনাথ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছবি/ভিডিও সংগ্রহের সময় অভিযুক্ত মুর্শিদা বেগম সংবাদ প্রকাশ করতে দিবে না বলে সাংবাদিক কে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারী মারপিট করে। এ সময় সাংবাদিক তন্ময় দেবনাথ এর ব্যাবহৃত বুম (মাউথ পিস) ভেঙ্গে ফেলে দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ জানান, আমি একজন গণমাধ্যম কর্মী এ পরিচয় পাওয়ার পরেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার সাথে যে মানহানিকর অশুভনীয় আচরণ করেছে আমি তার বিচার চাই।

গন মাধ্যম সমাজের আয়না, জাতির বিবেক। সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের সাথে এলাকার চিহ্নিত সুদে কারবারির স্ত্রীর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। সেই সাথে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..