× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে অবস্থিত বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা স্কুল এন্ড কলেজের ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জনিুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা স্কুল এন্ড কলেজ মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি সুজিত কুমার সিংহের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা কমিটির সদস্য উপেন্দ্রে কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, বিশিষ্ট সমাজসেবী ক্বারী মৌলানা মো. শফিকুর রহমান, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জী, বিশিষ্ট সমাজসেবী রামেশ্বর সিংহ, প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ।

অনুষ্ঠানে ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩জনসহ ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীনদের বরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাইন্স ল্যাবরেটরী উদ্বোধন করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। অনুষ্ঠানে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বিদ্যালয়ের উন্নয়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা ও বিশিষ্ট সমাজসেবী ক্বারী মৌলানা মো. শফিকুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..