× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক

পিআইডি

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন করা হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন করা হচ্ছে। এর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের এবং এর নেপথ্যে কারা ছিল সেসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। তাছাড়া বাংলাদেশের ভবিষ্যতকে বদলে দেওয়ার জন্য যে কলঙ্কিত প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলে তার সাথে কারা জড়িত ছিল, নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে সেটা জানানোর উদ্দেশ্যেই এই কমিশন গঠন করা হচ্ছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে বিশেষ পাঠ-কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠক-শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবুল মনসুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে শোষিত-বঞ্চিত বাঙালি জাতির জন্য একটি স্বাধীন- সার্বভৌম ভূখণ্ড উপহার দিয়েছেন। একটি মানুষ কত বেশি ত্যাগ স্বীকার করতে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু। ভারতবর্ষে বঙ্গবন্ধুর মতো এমন কোনো রাজনীতিক বা নেতা নেই যিনি দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সেরা ২০ জন পাঠক-শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। পরে সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..