× Banner
সর্বশেষ
সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন

ডেস্ক

ষষ্ঠ শিরোপা দেখতে সুস্থ হয়ে উঠছেন পেলে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
পেলে

গত সপ্তাহের মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যার সঙ্গে কোলন ক্যানসারের অবনতির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। এরপর অবস্থার আরও অবনতি হওয়ায় ফুটবলের এই জীবন্ত কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরিত করা হয়। জীবন-মরণ সন্ধিক্ষণে থাকায় এই ফুটবলারকে ঘিরে দুঃসংবাদ শুনতে সকলেই যেন প্রস্তুত হয়ে ছিলেন।তবে আশার বিষয় হচ্ছে ধীরে ধীরে শারীরিক সুস্থতা ফিরে পাচ্ছেন ফুটবলের এই রাজা।

এই বিষয়ে পেলের মেয়ে কেলি নাসিমেন্তো বলেন, ‘বাবা অসুস্থ, উনি বৃদ্ধ হয়েছেন, নানান শারীরিক জটিলতা এই বয়সে দেখা দেয়, তবে এই মুহূর্তে, উনি হাসপাতালে রয়েছেন স্রেফ ফুসফুসের সংক্রমণের জন্য। এবং সুস্থ হলে, তিনি আবারও বাড়ি ফিরবেন। খুবই খারাপ লাগে যখন লোকে বলে যে উনি মৃত্যুশয্যায় রয়েছেন। এটি সত্যি নয়, বিশ্বাস করুন। তিনি ইনটেন্সিভ কেয়ারে নেই, সাধারণ বেডরুমে রয়েছেন। উনি মৃত্যুশয্যায় নেই, চিকিৎসাধীন।’

এদিকে পেলের নাতি আর্থার অ্যারান্তেস দে নাসিমেন্তো গণমাধ্যমে জানিয়েছেন, ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জেতার জন্যই কি না দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি আরও জানিয়েছেন, পেলে নাকি এখনও বিশ্বকাপের ম্যাচ নিয়ে আলোচনা করছেন।

 

আর্থার অ্যারান্তেস দে নাসিমেন্তো গণমাধ্যমে আরও বলেন বলেন, ‘ফোনে পেলে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করছেন। আমি দেখছি অনেকেই পেলের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করছেন। এটা একদিন হবে, তবে এখনই নয়। পেলে সুস্থ হয়ে উঠছেন, কিছুদিনের মধ্যেই ঘরে ফিরবেন। ব্রাজিলের হাতে ষষ্ঠ শিরোপা জয় দেখতে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি।’ ভক্তদের ভালবাসায় সুস্থ হয়ে ঘরে ফিরবেন তিনি।

 


এ ক্যটাগরির আরো খবর..