× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

রোববার (১৭ জুলাই) রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি (জরুরি অবস্থা জারি) করা সমীচীন।

এই সপ্তাহে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছেন।

শুক্রবার গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হয়েছে। এর আগে কলম্বোর রাস্তায় কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী এসে তার সরকারি বাসভবন ও অফিস দখল করার পর তিনি মালদ্বীপ এবং তারপর সিঙ্গাপুরে চলে যান।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট বৈঠকে বসেছে। এদিন সংকটে বিধ্বস্ত জাতিকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানির একটি চালান পৌঁছেছে।

রাজাপাকসের মিত্র বিক্রমাসিংহে পূর্ণকালীন প্রেসিডেন্ট পদের দৌড়ে শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন কিন্তু বিক্ষোভকারীরাও তাকেও সরে যাওয়ার দাবি জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..